ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মনিটর রিপোর্ট
Updated: May 23, 2026 | 09:04 AM1 min read

ঢাকাঃ স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ (শনিবার, ২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সকাল ১০টার দিকে এই প্রদর্শনীতে অংশ নিতে বিভিন্ন আধুনিক মডেলের গাড়ি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করতে শুরু করে। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তির বেশ কিছু চার্জে চালিত প্রাইভেট কার এবং মোটরসাইকেল প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী আগ্রহের সাথে পরিবেশবান্ধব যানগুলো পরিদর্শন করেন এবং দেশের গণপরিবহন ও ব্যক্তিগত যাতায়াতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
Spread the word




